Sunday, May 17, 2026

রাধা গোবিন্দর আশীর্বাদ নিয়ে ‘ধানের গোলা’য় কর্মসূচি শুরু নাড্ডার

Date:

Share post:

কাটোয়ায় রাধা গোবিন্দর আশীর্বাদ নিয়ে বঙ্গে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচি শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ডায়মন্ড হারবারের পর এক মাসের মধ্যে ফের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP President) জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ হিসেবে পরিচিত বর্ধমানে ‘কৃষক সুরক্ষা অভিযান’ উপলক্ষে দীর্ঘ কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। সেই কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল ১১ টা ৫৮ মিনিটে দিল্লি থেকে বিশেষ বিমানে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি হেভিওয়েট নেতারা। উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, আলুওয়ালিয়া।

এখান থেকে বিশেষ চপারে অন্ডাল থেকে তিনি পৌঁছে যান কাটোয়াতে। ১২:৫০ নাগাদ কাটোয়ায় অস্থায়ী হেলিপ্যাডে নেমে হেঁটে পৌঁছে যান রাধাগোবিন্দ মন্দিরের। সেখানে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে মন্দিরে পুজো দেন তিনি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়রা। ওই অঞ্চল থেকে মাত্র এক কিলোমিটার দূরে জগদানন্দপুরে জনসভার আয়োজন করেছে বিজেপি। এই জনসভায় অংশ নিতে এরপর কড়া নিরাপত্তা মোড়কে রওনা দেন জেপি নাড্ডা।

Advt

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...