Monday, April 6, 2026

ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ, আটক করলো জওয়ানরা

Date:

Share post:

লাদাখ (Ladkh) সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। দু’দেশের কূটনৈতিক সম্পর্কেও ঘটেছে অবনতি। ভারতীয় সেনা (Indian Army) ও চিনের লালফৌজের মধ্যে একাধিকবার উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হলেও জট কাটেনি। এরই মাঝে ফের সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা।

ভারতীয় সেনা আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার প্যাংগং সো লেকের দক্ষিণে অবস্থিত রেজাং লা এলাকা থেকে তাকে আটক করা হয়। দেখা যায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আচমকাই এদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে চিনের পিপল লিবারেশন আর্মির এক সেনা। সীমান্তে মোতায়েন জওয়ানরা সঙ্গে সঙ্গেই আটক করেন তাকে।

আপাতত ভারতীয় সেনার হেফাজতে রয়েছে সে। ইতিমধ্যেই ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কী কারণে চিনের ওই সেনা সীমান্ত পার করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানানো হয়েছে, যাবতীয় ব্যবস্থাই প্রোটোকল মেনে করা হচ্ছে। চিনের সেনাকেও বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন : প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ‘স্বদেশি’ আন্দোলনের জয়গাথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিয়মনুযায়ী ভুলবশত কেউ সীমান্ত পেরিয়ে এলে নির্দিষ্ট প্রক্রিয়ার পর সেদেশের হাতে অনুপ্রবেশকারীকে তুলে দেওয়া হয়। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাত শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ ঘটল। সংশ্লিষ্ট মহল বিষয়টির মধ্যে চিনের ষড়যন্ত্র দেখছে।

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...