Friday, June 26, 2026

তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মিনি হাসপাতালে পরিণত ভারতীয় দল

Date:

Share post:

তৃতীয় টেস্টে ( 3rd test) তৃতীয় দিনে চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া( team india)। এদিন ব‍্যাট করতে গিয়ে হাতে চোট পেলেন ঋষভ পান্থ ( Rishabh Panth) এবং রবীন্দ্র জাদেজা( Ravindra jadeja)। দুজনেরই চোটের স্ক‍্যান করানো হয় এদিন। তৃতীয় দিনে যেন মিনি হাসপাতালে পরিণত হল ভারতীয় দল।

সিডনিতে তৃতীয় টেস্টে তৃতীয় দিনে ব‍্যাট করার সময়ে প‍্যাট কামিন্সের বল কনুইতে লাগে ঋষভ পান্থের। সঙ্গে সঙ্গে ফুলে যায় ঋষভের কনুই। তবে সেই মুহুর্তে মাঠ ছাড়েননি তিনি। তারপরেও ব‍্যাট করে যান ঋষভ।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়, “পন্থের কনুইতে চোট লাগে। স্ক‍্যান করার জন‍্য নিয়ে যাওয়া হয় তাকে। এদিন ঋষভ চোট পাওয়ায় কিপিং করতে নামেন ঋদ্ধিমান সাহা। তবে ঋষভ দ্বিতীয় ইনিংসের আগে যদি তাড়াতাড়ি সুস্থ না হয়ে ওঠেন, তা হলে একজন কম ব‍্যাটস ম‍্যান নিয়ে খেলতে হবে ভারতীয় দলকে।” ম‍্যাচে এদিন ঋষভের পাশাপাশি চোট পান রবীন্দ্র জাদেজা। ব‍্যাট করার সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে লাগে তাঁর।

আরও পড়ুন:১০০ র বেশি কাকের মৃত্যু, বার্ড ফ্লু আতঙ্ক এবার দিল্লিতেও

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...