Thursday, May 14, 2026

দিল্লিতে বিজেপি নেতার বাড়িতে ধনকড়, তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে

Date:

Share post:

বিজেপি নেতার বাড়ি গিয়ে রাজনৈতিক আলোচনা করলেন বাংলার রাজ্যপাল৷!

রাজ্যের সাংবিধানিক প্রধান কীভাবে একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন, তা নিয়ে জল্পনা চলছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে৷ সংবিধান লঙ্ঘন করার ‘অপরাধে’ ধনকড়ের অপসারণ দাবি করেছে বিরোধী রাজনৈতিক শিবির৷

দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)৷ তার আগে ধনকড় গেলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের ( BL Sontosh) বাড়ি৷

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতে গিয়ে জগদীপ ধনকড় যেভাবে এক বিজেপি নেতার বাড়ি গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বলা হচ্ছে, একজন রাজ্যপাল হয়ে রাজনৈতিক নেতার বাড়ি গিয়ে বৈঠক করার পর ওই পদে থাকার অধিকার ধনকড়ের আর আদৌ আছে কি ?

জানা গিয়েছে, শনিবার সকালে অমিত শাহের বাড়িতে গেলেও তাঁর সঙ্গে দেখা হয়নি রাজ্যপালের। শাহি-সাক্ষাতের আগেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। সন্তোষের সঙ্গে বাংলার আসন্ন নির্বাচন নিয়ে ধনকড় আলোচনা করেছেন বলে সূত্রের খবর৷

আরও পড়ুন : প্রয়াত গুজরাটের ৪ বারের মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি, শোক প্রকাশ মোদির

এদিকে, রাজ্যপাল বিষয়টিকে আমল দিতেই রাজি নন৷ এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন ধনকড়। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতেই তিনি গিয়েছেন বলে জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...