Tuesday, April 28, 2026

প্রজাতন্ত্র দিবসে আসতে পারবেন না বরিস, পরিবর্তিত অতিথি সুরিনামের প্রেসিডেন্ট

Date:

Share post:

এবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে (republic day) প্রধান অতিথি হয়ে ভারতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু ডিসেম্বর থেকে ব্রিটেনে করোনা পরিস্থিতি ফের সংকটজনক হয়ে উঠেছে। করোনাভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়ায় পরিস্থিতি সামাল দিতে ব্রিটেনে লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশ ছাড়া অসম্ভব বলে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর সফর বাতিল হওয়ার পর প্রজাতন্ত্র দিবসে পরিবর্তিত প্রধান অতিথি (chief guest) হিসেবে হাজির থাকবেন সুরিনাম (Suriname) প্রজাতন্ত্রের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট (president) চন্দ্রিকাপ্রসাদ (chandrikaprasad) সন্তোখি।

প্রসঙ্গত, সুরিনাম একসময় ওলন্দাজদের উপনিবেশ ছিল। সেদেশের মোট জনসংখ্যার প্রায় ২৭.‌৪% ভারতীয়। গত বছর চন্দ্রিকার দল প্রোগ্রেসিভ রিফর্ম পার্টি ক্ষমতায় এসেছে। তারপর জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রিকাপ্রসাদ।

গত সপ্তাহে ভারতের বিদেশমন্ত্রক আয়োজিত প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনেও প্রধান অতিথি হিসেবে দেখা গিয়েছিল সুরিনামের প্রেসিডেন্টকে। আর এবার প্রজাতন্ত্র দিবসে তিনিই হবেন ভারতের প্রধান অতিথি।

আরও পড়ুন- ‘আচরণবিধি চালু হলে বুথে বসানোর লোকও পাবে না’, পুরুলিয়ায় তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু

Advt

Related articles

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...