Sunday, March 15, 2026

শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের নবান্ন অভিযান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার

Date:

Share post:

শান্তিপূর্ণ মিছিল (teachers march) হঠাৎই অশান্ত হয়ে উঠল। আর তার জেরে গোটা ডাফরিন রোড কার্যত রণক্ষেত্রে পরিণত হল। সোমবার দুপুরে শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের (parateacher)নবান্ন অভিযান(march to nabanna) ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। ডাফরিন রোডের কাছে মিছিল এলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের। পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ (Police)। তাতে নাক ফেটে যায় ডিসি সুধীর কুমারের।

প্রাণিমিত্র, প্রাণিবন্ধু, এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষকরাই শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের (parateacher) সদস্য। দীর্ঘদিন ধরেই বেতন কাঠামোর উন্নতি-সহ একাধিক দাবি রয়েছে তাঁদের। সেই দাবিতে সোমবার দুপুরে নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের সদস্যরা। এদিন সকালে প্রথমে শহিদ মিনারের কাছে জমায়েত হন তাঁরা। কিছুক্ষণ ধরে চলল সভা। তারপর নবান্ন অভিযান শুরু করেন সদস্যরা। তবে ডাফরিন রোডের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই উত্তেজিত হয়ে পড়েন শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের সদস্যরা। শুরু হয় পুলিশ-মিছিলকারীদের কথা কাটাকাটি। মুহূর্তেই তা হাতাহাতির চেহারা নেয়। মিছিলকারীদের প্রথমে বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তাতেও বিক্ষোভ থামানো যায়নি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ডিসি সুধীর কুমারের মুখও ফেটে যায়। বাধ্য হয়ে অল্প সংখ্যক মিছিলকারীদের নবান্নের দিতে যাওয়ার অনুমতি দিয়েছেন পুলিশকর্মীরা। তবে অধিকাংশই বাধ্য হয়ে শহিদ মিনারের সামনে গিয়ে জড়ো হন। তবে সেখানে যাতে নতুন করে যাতে কোনও অশান্তি তৈরি না হয় তাই অতিরিক্ত পুলিশবাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন –ফের রাজ্যের তিন আইপিএস অফিসার বদলি

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...