Saturday, June 27, 2026

জন্মদিনে সকালেই স্বামীজী স্মরণে শুভেন্দু, দুপুরে রাজপথে অভিষেক

Date:

Share post:

আজ, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মবার্ষিকী (Birth Aniversy) উলপক্ষ্যে মহাসমারোহে পালিত হচ্ছে দিনটি। বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও শ্রদ্ধায়, সম্মানে স্বামীজিকে স্মরণ করছেন এই বিশেষ দিনটিতে।

এদিন সকালে স্বামী বিবেকানন্দর জন্মভিটে সিমলা স্ট্রিটে (Simla Street) গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। সঙ্গে ছিলেন এই রাজ্যের বিজেপি’র নির্বাচনী প্রস্তুতির তদারকির দায়িত্বপ্রাপ্ত উত্তরপ্রদেশের (UP) উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য (kesan Prasad Mayorja)।

এছাড়াও উত্তর কলকাতায় শ্যামবাজার ক্রসিং থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত পদযাত্রার মধ্যদিয়ে বিজেপি’র যুব কর্মসূচিও রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ (Dilip Ghosh) অন্যান্য নেতৃবৃন্দ। যদিও সেই মিছিলে দেখা যাবে না শুভেন্দু অধিকারীকে। তিনি বিকেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে পৃথক কর্মসূচিতে যোগ দেবেন।

আরও পড়ুন:মহাসমারোহে শ্রদ্ধায় পালন স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী

অন্যদিকে, স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে পথে নামছে তৃণমূলও (TMC)। এদিন দুপুরে স্বামীজির স্মরণে বিশেষ পদযাত্রা কর্মসূচি। দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের ডাকে, দুপুর দুটোয় শুরু হবে এই পদযাত্রা। গোলপার্কে স্বামীজীর মূর্তিতে মালা দেবেন যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banarjee)। এরপর গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেবেন অভিষেক।

Advt

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...