Saturday, April 4, 2026

হিংসা এড়াতে জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প

Date:

Share post:

আগামী ২০ জানুয়ারি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথে আর যাতে কোনও অনর্থ না ঘটে সেজন্য জরুরি অবস্থা (emergency) ঘোষণা করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (donald trump)। দেশের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই নির্দেশ বলবৎ হয়েছে গতকাল সোমবার থেকেই। জরুরি অবস্থা জারি থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ট্রাম্পের ঘোষণা অনুসারে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এই সময়কালে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় রক্ষা করে চলবে।

প্রসঙ্গত, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের (joe biden) শপথ গ্রহণের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ফের সশস্ত্র বিক্ষোভ হওয়ার পূর্বাভাস রয়েছে। ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলের মত হিংসার (violence) ঘটনা আবার ঘটাতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। আর এই আশঙ্কার খবর পাওয়ার পরই বাড়তি তৎপর হয়েছে মার্কিন প্রশাসন। জরুরি অবস্থার মধ্যে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার জো বাইডেন সাংবাদিকদের বলেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নিতে তিনি আদৌ শঙ্কিত নন। বাইডেনের এই মন্তব্যের পর মনে করা হচ্ছে তিনি এবং কমলা হ্যারিস ক্যাপিটল ভবনের বাইরেই শপথ নেবেন। গত সপ্তাহে ক্যাপিটল ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। ওই সশস্ত্র হামলায় এখনও পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছে। বেনজির এই হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।

আরও পড়ুন-ভোটে হারলে বিজেপি কর্মীরা ট্রাম্প-ভক্তদের মতো এখানে হামলা করতে পারে: মমতা

Advt

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...