Thursday, February 26, 2026

ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত, টিকা নিতে সকলকে এগিয়ে আসার আর্জি স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষণা করে দিয়েছেন আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে টিকা করন প্রক্রিয়া। সেই লক্ষ্যে মঙ্গলবারই দেশের সমস্ত প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে সেরাম ইনস্টিটিউটে(Seram institute) তৈরি করোনা ভ্যাকসিন(Corona vaccine) কোভিসিল্ড(Covisild)। তার আগেই এদিন স্বাস্থ্যমন্ত্রকে তরফে সাংবাদিক বৈঠক করে দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দেওয়া হল এই ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত। একই সঙ্গে টিকা নিতে সকলকে এগিয়ে আসার আর্জিও জানানো হয় এদিন।

এদিনের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) আধিকারিক ডঃ বি কে পাল বলেন, ‘এই ভ্যাকসিন সম্পূর্ণরূপে সুরক্ষিত। হাজার হাজার মানুষের উপর ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়েছে যদি বিন্দুমাত্র বিপদের আভাস থাকতো তাহলে ভ্যাকসিনটি অনুমোদন করা হতো না। সকলের দাবি অনুযায়ী ভ্যাকসিনটি সর্বপ্রথম স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে প্রথম সারিতে থাকা মানুষদের দেওয়া হচ্ছে। সকল স্বাস্থ্যকর্মীদের কাছে আমাদের অনুরোধ আপনারা বিন্দুমাত্র সন্দেহের অবকাশ না রেখে ভ্যাকসিনটি গ্রহণ করুন।

আরও পড়ুন:করোনার টিকা ট্রায়ালের অনুমতি পেল ‘বঙ্গভ্যাক্স’

পাশাপাশি তিনি আরো জানান, ‘দেশের সমস্ত ডাক্তাররা ভ্যাকসিন উদ্দেশ্যে আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন। তারা সকলেই ভ্যাকসিন নিতে প্রস্তুত রয়েছেন।’ তার কথায়, ভ্যাকসিন নিয়ে কোনরকম দ্বিধা থাকা উচিত নয়। এটি শুধু অ্যান্টিবডি নয়, মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে দিতে সক্ষম। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠক থেকে আর্জি জানানো হয়, ‘যদি কোনও সংস্থা জেলাগুলিতে ভ্যাকসিন বিতরনের দায়িত্ব নিতে চান তাদের প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে। এই যুদ্ধে তাদেরও সাহায্য জরুরী। যারা এই যুদ্ধে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে লড়াইয়ে নামতে চান তারা জেলা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে।’

Advt

spot_img

Related articles

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...

মার্চের মধ্যেই নিয়োগ! এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভার

এসআইআর বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে রাজ্যে যে মৃত্যু ও হয়রানির ঘটনা ঘটেছে,...

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ভাতা ৪% বাড়ানোর কথা ঘোষণা করা...