Wednesday, June 24, 2026

প্রতীক্ষার অবসান, শহরে পৌঁছালো করোনা ভ্যাকসিন

Date:

Share post:

শেষপর্যন্ত প্রতীক্ষার অবসান । শহরে এসে পৌঁছালো করোনা ভ্যাকসিন। আগামী তিন দিন বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে পুলিশি ঘেরাটোপ থেকে কোভিশিল্ড টিকা রাখা থাকবে । সেখান থেকে পৌঁছাবে জেলার হাসপাতালগুলিতে। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য দফতরের ‘ইনসুলেটেড ভ্যানে’ সেগুলি পৌঁছায় বাগবাজারে।
আগামী ১৬ জানুয়ারি, শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হবে টিকাকরণ। ওই টিকা প্রথমে পাবেন কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা। সেই মতোই পদক্ষেপ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে।
রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, “রাজ্যে কোভিশিল্ড পৌঁছে গিয়েছে। কোভিড-১৯ হাসপাতালে যে সব স্বাস্থ্যকর্মী কাজ করছেন, তাঁরাই প্রথমে টিকা পাবেন। সেই সংখ্যাটা প্রায় ৭ লক্ষ।”
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দুপুরে বিশেষ বিমানে করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে কলকাতায়। তা রাখা হয়েছে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। আজই রাজ্যের জেলায় জেলায় হাসপাতালগুলিতে চলে যাবে এই ভ্যাকসিন।
দ্রুত টিকাকরণের প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টিকে স্বাগত জানাচ্ছে চিকিৎসক মহল।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই প্রতিষেধক দেওয়ার জন্য তৈরি হয়েছে পরিকল্পনা। কোথায় কত প্রতিষেধক যাবে, সব প্রস্তুতি তৈরি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...