Friday, May 15, 2026

ডিজিটাল পাসওয়ার্ডে সেন্ট্রালি লক করা ভ্যাকসিনবন্দি কুলার

Date:

Share post:

গত ১৫০ বছরে নাকি এমন দুর্মূল্যের ভ্যাকসিন(costliest vaccine) বাজারে আসেনি। তাই করোনার ভ্যাকসিন (Corona vaccine ) নিয়ে অসম্ভব রকমের কড়াকড়ি। ভ্যাকসিনের অ্যাম্পুলগুলোকে ( vaccine ampoules) রাখা হয়েছে ওয়াকিং কুলারে (stored in walking cooler)। যে কেউ চাইলেই ইচ্ছেমতো ভ্যাকসিনের (Vaccine) অ্যাম্পুল বের করতে পারবেনা ওয়াকিং কুলার থেকে। প্রতিটি অ্যাম্পুলের হিসেব দিতে হবে আইসিএমআরকে( icmr)। ওয়াকিং কুলারের বাইরে থাকছে কড়া পুলিশি প্রহরা। পাশাপাশি রয়েছে ডিজিটাল পাসওয়ার্ডও (digital password) । সেই পাসওয়ার্ড দিলে রাজ্যের সবক’টি ওয়াকিং কুলার একসঙ্গে খুলবে আবার একসঙ্গে বন্ধ হবে। এক কথায় বলতে গেলে ভ্যাকসিন সংরক্ষণে কার্যত বজ্র আঁটুনির ব্যবস্থা হয়েছে রাজ্যে।

দমদম বিমানবন্দর থেকে কোভিশিল্ড এনে মজুত করা হয়েছে বাগবাজারের নির্দিষ্ট স্টোরেজ সেন্টারে । এখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনের অ্যাম্পুল পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজ্যে ভ্যাকসিন সংরক্ষণের জন্য ৩৪টি ওয়াকিং কুলার রয়েছে। কেন্দ্রের কাছ থেকে আরও ১৯টি কুলার পাওয়া গিয়েছে। আর এই সবক’টি কুলার স্টেশনকে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছে রাজ্য সরকার। কীরকম নিরাপত্তা ব্যবস্থা (Tight Security) থাকছে এই স্টেশনগুলিতে?

ওয়াকিং কুলার ঘিরে রাখছে পুলিশ। রাজ্যের সবক’টি ওয়াকিং কুলার একসঙ্গে খুলবে ও বন্ধ হবে। এর জন্য চাই ডিজিটাল পাসওয়ার্ড। যা সরাসরি স্বাস্থ্যভবন থেকে ইনপুট করা হবে। মুষ্টিমেয় কয়েকজন স্বাস্থ্যকর্তা সেই পাসওয়ার্ড জানবেন। একসঙ্গে চারজন কুলার স্টেশ byনে ঢুকতে পারবেন। তাও কয়েক মিনিটের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ মিটিয়ে বেরিয়ে আসতে হবে। নয়তো বন্ধ হয়ে যাবে কুলার স্টেশনটি ফলে ভিতরেই আটকে থাকতে হবে তাঁদের। কুলার স্টেশনের ভিতরে ও বাইরে থাকছে সিসিটিভি। সেই ফুটেজে সরাসরি স্বাস্থ্যভবন থেকে নজরদারি চলবে। ক’টি অ্যাম্পুল বের হল, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব স্বাস্থ্যভবনকে দেবে জেলাগুলি। ডিজিটাল অ্যাপের মাধ্যমে সেই তথ্য চলে যাবে আইসিএমআর-এর কাছে।

Advt

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...