Saturday, May 16, 2026

ফের ধাক্কা খেলেন ট্রাম্প, এবার অ্যাকাউন্ট ব্লক করল ইউটিউব

Date:

Share post:

প্রেসিডেন্টের মেয়াদ ফুরনোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ধাক্কা আসছে ডোনাল্ড ট্রাম্পের (donald trump) উপর। বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও ক্যপিটল হিলে হিংসার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। ফেসবুকেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আর এবার ক্যাপিটল ভবন (capitol building) হামলায় সমর্থকদের প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মুখ ফেরালো ইউটিউবও (YouTube)। গুগলের (Google) পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের ইউটিউব চ্যানেল। গুগলের অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত ইউটিউব হ্যান্ডেলে এমন কন্টেন্ট ছিল যা উস্কানিমূলক এবং ইউটিউবের শর্ত লঙ্ঘনকারী। এই কারণে মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। বলা হয়েছে, সাত দিন পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তখনও সন্তুষ্ট না হলে অ্যাকাউন্ট ব্লক করার সময় আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, ক্যাপিটল ভবনে বেনজির হামলার পর পরই ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করে ফেসবুক, পুরোপুরি বয়কট করে হোয়াটসঅ্যাপ। পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। আর এই প্রথম কড়া পদক্ষেপের পর হাঁটল ইউটিউবও। ইউটিউবের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, আমরা গভীরভাবে খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও পুরোদস্তুর প্ররোচনামূলক। সেই কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাতদিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই! কৃষকরা ন্যায্য বিচার পাবে তো প্রশ্ন তুলে সরব মহুয়া

Advt

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...