Saturday, April 4, 2026

মকর সংক্রান্তিতে ঘুড়ির মাধ্যমে সরকারি কাজের প্রচার শ্রীরামপুরে

Date:

Share post:

মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য সরকারের উন্নয়নের কথা বাংলার মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন শ্রীরামপুরের (Srirampur)প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার, শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং (Santosh Singh) রাজ্য সরকারের উন্নয়নের কথা ছেপে সেই ঘুড়ি (Kite) বিলি করলেন এলাকায়।

মকর সংক্রান্তির দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। সেই কথা মাথায় রেখে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে বেশি করে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ সন্তোষ সিংয়ের। তাঁর মতে, ঘুড়ির মাধ্যমে প্রচারের সুবিধা হল ঘুড়ি আকাশে অনেক উপরে ওড়ে তাই সেটা কেটে যাওয়ার পরও অনেক দূরে মানুষের কাছে পৌঁছবে। তাই ঘুড়ির মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজের কথাও অনেক মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে। মকর সংক্রান্তির দিন প্রাক্তন কাউন্সিলরের এই অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন:*ভস্মীভূত বাগবাজার হাজারি বস্তিতে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম*

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...