Saturday, March 14, 2026

কেন্দ্র-কৃষক বৈঠক ফের নিস্ফলা, ১৯ শে পরবর্তী আলোচনা

Date:

Share post:

কৃষি আইনের (farm law) বিরুদ্ধে কৃষক সংগঠনগুলির লাগাতার আন্দোলনের (farmers protest) ৫০ দিন কেটে গেলেও সমাধানসূত্র অমিল। শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্র-কৃষক নবম রাউন্ডের বৈঠকও অমীমাংসিত (inconclusive) থেকে গেল। সরকার এবং কৃষক সংগঠন দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় আলোচনার কোনও অগ্রগতি ঘটেনি। আলোচনা অব্যাহত রাখার চেষ্টায় অবশ্য আগামী ১৯ জানুয়ারি ফের বৈঠকে বসছে দু’পক্ষ। এদিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সিপিএমের প্রাক্তন সাংসদ তথা সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। ক্ষুব্ধ কৃষক নেতা বলেছেন, বৈঠকের নাম করে শুধু শুধু সময় নষ্ট করছে কেন্দ্র। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পরেও সরকার এই কাজ করে চলেছে। অন্যদিকে এদিনই ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাজেশ টিকাইত জানিয়েছেন, দেশের শীর্ষ আদালত যদি নির্দেশ জারি করে একমাত্র তাহলেই আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে প্রতিবাদী কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি হবে না। যদিও শিখ ফর জাস্টিসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে চিঠি দিয়ে ২৬ জানুয়ারি ট্র্যাক্টর র‍্যালির অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট কেন্দ্রের নয়া কৃষি আইন প্রয়োগে সাময়িক স্থগিতাদেশ জারি করে বিশেষজ্ঞ কমিটি গঠন করার পরে এদিন কেন্দ্র ও কৃষক সংগঠনের নেতাদের বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের। বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও আত্মবিশ্বাসী কণ্ঠে সাংবাদিকদের জানিয়েছিলেন, আজকের বৈঠকে ইতিবাচক ফলাফল আশা করছি। সমস্যা সমাধানের রাস্তা বেরোবে। কিন্তু বাস্তবে তা ঘটল না। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন বৈঠকে অংশগ্রহণকারী কৃষক নেতারা। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও বিকল্প মানা হবে না। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও পাল্টা বলেন, কোনও অবস্থাতেই কৃষি আইন প্রত্যাহার করা হবে না। কৃষিমন্ত্রীর কথায়, দেশজুড়ে বিপুল সংখ্যক কৃষক নতুন আইনকে সমর্থন করছেন। কৃষক নেতারা তখন পাল্টা তাঁকে বলেন, আপনি বলছেন, দেশের বিপুল সংখ্যক কৃষক কৃষি আইনকে সমর্থন জানিয়েছেন। অথচ তার পরেও দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ফলে আপনার কথার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

আরও পড়ুন:ফের ধ্বস শেয়ারবাজারে, ৫৪৯ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক

Advt

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...