Friday, June 26, 2026

কেরলের বিরুদ্ধে ড্র লাল-হলুদের

Date:

Share post:

আইএসএলে( isl) দ্বিতীয় লেগে কেরলা ব্লাস্টর্সের(kerala blasters) বিরুদ্ধে পিছিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal)। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন স্কট নেভিল( Scott Neville) ।

প্রথম লেগে পুনরাবৃত্তি যেন ঘটল দ্বিতীয় লেগে। প্রথম লেগে কেরলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল রবি ফাউলারের দল। তারই যেন রিপ্লে দেখল ফুটবল দর্শক। শুক্রবার ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় কেরলা ব্লাস্টার্স। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে গোলশূন‍্য থাকে প্রথমার্ধের ম‍্যাচ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের আক্রমণের শান দেন কিভুর কেরল। যার ফলে ম‍্যাচের ৬৪ মিনিটে কেরলের হয়ে প্রথম গোলটি করেন জর্ডন মারে। এরপরই যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটা পরিবর্তন আনেন ফাউলার। ম‍্যাচের ইনজুরি টাইমে লাল-হলুদের হয়ে সমতা ফেরান স্কট নেভিল। যার ফলে কেরলের বিরুদ্ধে এক পয়েন্ট পেল লাল-হলুদ শিবির। এদিন ম‍্যাচে নজর কারেন তিনি। ম‍্যাচে এদিন বেঙ্গালুরু এফসি থেকে আসা অজয় ছেত্রীকে মাঠে নামান ফাউলার। আক্রমণে গেলেও গোল পাননি ব্রাইট। তবে এত কিছুর মধ‍্যেও এদিন দলের ডিফেন্স নিয়ে প্রশ্ন থেকে গেল। যা চিন্তায় রাখতেই পারে লাল-হলুদ কোচ রবি ফাউলারকে।

আরও পড়ুন:মুস্তাক আলি পরবর্তী ম‍্যাচে বাংলার মুখোমুখি অসম

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...