Friday, June 26, 2026

কর্নাটকের ধারওয়ারে টেম্পো-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১১

Date:

Share post:

টেম্পোর সঙ্গে ট্রাকের মুখোমুখি ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন চালকসহ ১১ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধারওয়ারে। মৃতদের মধ্যে ১০ জনই মহিলা। মৃত্যু হয়েছে গাড়িচালকেরও।

পুলিশ সূত্রে খবর, একটি টেম্পোতে ধারওয়ার হয়ে গোয়া যাচ্ছিলেন দাবাঙ্গেরের একটি মহিলা ক্লাবের সদস্যরা। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের। শুক্রবার ভোর রাতে তিনটে নাগাদ ধারওয়ারের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে টেম্পোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন মহিলা ও গাড়ির চালকের। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। সামান্য চোট লেগেছে ২ জনের।

এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি টুইটে লেখেন, “কর্নাটকের ধারওয়ার জেলায় পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

Advt

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...