Saturday, May 2, 2026

টিআরপি কাণ্ড: অর্ণব ও প্রাক্তন বার্ক সিইও–র কথোপকথন ভাইরাল

Date:

Share post:

টিআরপি দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী (Arnab Goswami) এবং রেটিং সংস্থা বার্কের (BARC) প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তের (Partha Dasgupta)  হোয়াসট্‌অ্যাপে কথোপকথনের স্ট্রিনশট। সোশ্যাল মিডিয়ায় এই হোয়াটসঅ্যাপ কথোপকোথন ছড়িয়ে পড়তেই শুরু হল নয়া বিতর্ক।

পার্থ দাশগুপ্তর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে বারবার তার কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে এনেছেন অর্ণব। হোয়াটসঅ্যাপ মেসেজে দেখা যাচ্ছে রিপাবলিকের সম্পাদকের কাছে সাহায্য চেয়েছিলেন প্রাক্তন বার্ক সিইও। এছাড়াও বেশ কিছু মেসেজে এটাও স্পস্ট হচ্ছে যে, ট্রাই–এর নতুন সংস্কারের কথা অর্ণবকে জানাচ্ছেন পার্থ দাশগুপ্ত। ওই সংস্কারে রিপাবলিক টিভি চ্যানেলের পাশাপাশি বিজেপিরও বিরাট ক্ষতি হবে বলে জানিয়েছেন বার্কের প্রাক্তন সিইও। ট্রাই যাতে কোনওভাবেই সেই সংস্কার আনতে না পারে, তার জন্য অর্ণবের সাহায্য চেয়েছেন তিনি।

পার্থ-অর্ণবের হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট ট্যুইট করে আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhusan) বলেন, ‘‌এঁদের কথোপকথনে অনেক চক্রান্ত ফাঁস হচ্ছে। বোঝা যাচ্ছে, এই সরকারের সঙ্গে তাঁদের যোগ ঠিক কতটা এবং কীভাবে নিজের পদকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে!‌ এই প্রসঙ্গে সাংবাদিক প্রশান্ত কানোজিয়া (Prashant Kanojia) টুইটারে লেখেন, ‘‌এই দেশ–বিরোধী গোস্বামী শুধু একজন টিআরপি জঙ্গিই নন, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে ড্র লাল-হলুদের

Advt

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...