Thursday, May 14, 2026

এবার মোদি ঘনিষ্ঠ আদানিকে নিশানা করলেন বিজেপি সাংসদও

Date:

Share post:

বিরোধীদের অভিযোগের সুর এবার শাসক দলের সাংসদের গলাতেও! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (prime minister narendra modi) ঘনিষ্ঠ বলে পরিচিত অাদানি শিল্পগোষ্ঠীর (adani group) বিরুদ্ধে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (subrahmaniam swami)।

এতদিন কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর ‘বন্ধু’ গৌতম আদানির সংস্থাকে বিপুল ফায়দা পাইয়ে দিতেই তিন কৃষি আইন আনা হয়েছে। আর এবার খোদ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও আদানি গোষ্ঠীকে নিশানা করলেন। দাবি করলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে আদানি গোষ্ঠীর বিপুল অনাদায়ী দেনা রয়েছে। এই প্রসঙ্গে গৌতম আদানিকে ‘সবথেকে বড় ট্রাপিজ শিল্পী’ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না বিজেপি নেতা। তাঁর দাবি, ব্যাঙ্কগুলির প্রায় ৪.৫ লক্ষ কোটি টাকার দেনা শোধ করেননি আদানি। অথচ তাঁর সম্পত্তি ২০১৬ থেকে প্রতি দু’বছর অন্তর দ্বিগুণ হয়ে যাচ্ছে! প্রয়াত জয়ললিতা সহ দেশের একাধিক রাজনীতিকের দুর্নীতি নিয়ে মামলা করার জন্য বিখ্যাত স্বামী বলেন, এবার এই আদানিকে দায়বদ্ধ করার সময় এসে গিয়েছে। প্রয়োজনে একটা জনস্বার্থ মামলা অনস্বীকার্য হয়ে উঠেছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও নীতি আয়োগের আপত্তি অগ্রাহ্য করেই আদানি গোষ্ঠীর হাতে দেশের ছ’টি বিমানবন্দর তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীকে দেওয়া নিয়ে সে রাজ্যের বাম সরকার মামলাও করে। এ বার সুব্রহ্মণ্যম স্বামীর কটাক্ষ, আদানি যেভাবে দেশের ছ’টি বিমানবন্দর পেয়েছেন, তেমন ভাবে যেসব ব্যাঙ্ক থেকে তিনি ঋণ নিয়েছেন, সেগুলিও হয়তো এক সময় কিনে নেবেন! এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদানি গোষ্ঠী দাবি করেছে, তাদের সংস্থার মোট দীর্ঘমেয়াদি ঋণের মাত্র অর্ধেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে নেওয়া। এর পরিমাণ ৩৪ হাজার কোটি টাকা এবং তা নিয়মিত শোধ করা হয়। যদিও এই যুক্তিতে আমল না দিয়ে সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি সাংসদ স্বামী বলেছেন, বহু অপ্রিয় প্রশ্ন থেকেই আদানি ছাড় পেয়ে যাচ্ছেন। কেউ তাঁকে সেইসব প্রশ্ন করছেন না। এটা পরবর্তীকালে সরকারের জন্য সমস্যা হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:রাজীবকে স্বাগত জানালেন দিলীপ, পাল্টা দিলেন সৌগত

Advt

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...