Thursday, May 14, 2026

‘জোর করে জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন’, ফের বলল বিশ্বভারতী

Date:

Share post:

বিশ্বভারতীর জমি জোর করে দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই অভিযোগেই অনড় বিশ্বভার‍তী। শনিবার নতুন করে সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিয়ে ফের জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সেন্ট্রাল অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর আধিকারিকরা। সেখানেই রেজিস্ট্রার অশোক মাহাতো বলেন,  ‘‘বিশ্বভারতীর কাছে যে তালিকা আছে তাতে অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে আছেন। প্রয়োজনে রাজ্য ভূমি সংস্কারের তরফে নিয়ম মেনে বিশ্বভারতীর প্রতিনিধি, অমর্ত্য সেনের প্রতিনিধিদের নিয়ে জমির মাপ নেওয়া হোক, তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে৷’’

উল্লেখ্য, ইতিমধ্যেই জমি ইস্যুতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, মতাদর্শগত অমর্ত্যবাবু বিজেপি বিরোধী বলে এভাবে তাঁর নামে কুৎসা ছড়াচ্ছেন বিজেপি ঘেঁষা বিশ্বভারতীর উপাচার্য। তাঁর অপমান রাজ্যের মানুষ সহ্য করবে না। চিঠি লিখেও মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনকে বলেছেন, তিনি তাঁর পাশে আছেন।

আরও পড়ুন- কৃষক আন্দোলনের সমর্থন ও জনবিরোধী নীতির প্রতিবাদে সরব সেলিম

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...