Tuesday, June 23, 2026

‘ডেইলি মেল’-এর শিরোনামে ইস্টবেঙ্গল!

Date:

Share post:

এসসি ইস্টবেঙ্গলের মুকুটে নয়া পালক। ব্রিটেনের প্রথম সারির সংবাদপত্র ‘ডেইলি মেল’-এর শিরোনামে জায়গা করে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। নেপথ্যে  রবি ফাওলার। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচে ‘ডেইলি মেল’-এর বিশেষজ্ঞ হিসেবে মতামত জানান লাল-হলুদ কোচ ফাওলার। তাঁর পরিচয় দিতে গিয়ে ডেইলি মেল শিরোনাম করেছে, ‘ইস্টবেঙ্গল’স নিউ বস’। শুধুমাত্র ফাওলার নন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের ড্যানি ফক্স, অ্যান্টনি পিলকিংটন এবং ইন্ডিয়ান সুপার লিগের কথাও। ব্রিটেনের অন্যতম সেরা সংবাদপত্রে এই প্রতিবেদনটিকেই সবথেকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার শিরোনামের প্রথম শব্দটিই ‘ইস্টবেঙ্গল’। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত লাল-হলুদ ভক্তরা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...