Sunday, June 14, 2026

‘ধর্মকে আঘাত করতে চাইনি’,বিতর্কিত টুইট ডিলিট করলেন অভিনেত্রী সায়নী

Date:

Share post:

ডিলিট করে বিতর্কিত টুইটের দায় এড়ালেন অভিনেত্রী সায়নী ঘোষ (sayani ghosh)।

শনিবার রাতে টুইট করে এই অভিনেত্রী দাবি করেছেন, ২০১৫ সালে ওই টুইট তাঁর অগোচরে করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ্যে আসে সায়নীর করা একটি টুইট। সায়নীর টুইট করা ওই ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন বুলাদি নামে একটি চরিত্র। এতে নিজেদের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে বলে জানান কিছু মানুষ।

সেই টুইটের দায় অস্বীকার করে সায়নী জোড়া টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। ফের তার নিয়ন্ত্রণ আমি ফিরে পাই। কিন্তু ২০১৭ সালের পরেই তা করা সম্ভব হয়েছিল। অবাঞ্ছিত অধিকাংশ পোস্ট আমি ডিলিট করে দিয়েছি। এর পরে পোস্টে সায়নী লেখেন, ‘আমি আগেই বলেছি যে ২০১৫ সালের টুইটটির বিষয়ে আমি অবগত ছিলাম না এবং যে মুহূর্তে এটি আমার নজরে আনা হয়, আমি তার তীব্র নিন্দা করে সবাইকে জানিয়ে ডিলিট করি। আমার নিজের ধর্মকে আঘাত করার কোনও ইচ্ছা আমার কোনওদিন ছিল না। আমি সব সময় নিজের বক্তব্য রেখেছি এবং নিজের জায়গা থেকে নড়িনি.. তবে আজকে এই বিষয়টাকে কেন্দ্র করে যে বিদ্বেষের সম্মুখীন আমায় হতে হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর (যিনি আপনারও, আমারও) এবং বাংলার ও দেশের মানুষের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। ভাল থাকবেন সবাই।’

প্রসঙ্গত, টুইটটি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে, এই অভিযোগ এনে পুলিশে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়৷ (Tathagata Roy)৷ সায়নীর এই সাফাইয়ের পর বিতর্ক থামে কি না সেদিকেই এখন অনেকের নজর।

আরও পড়ুন:জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

Advt

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...