Thursday, June 4, 2026

বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে আরও ঠান্ডার পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

রাজ্য থেকেই শীত বিদায় নিয়েছিল। একরাশ আশঙ্কা নিয়ে রাজ্যবাসীর মনে হয়েছিল শীত বোধবয় এবারের মতো বিদায় নিল। রাজ্যবাসীয় আশঙ্কাকে কার্যত ধুলিস্মাৎ করে ফের স্বমহিমায় ফিরে এসেছে শীত (Winter)। নেটিজেনরা ব্যঙ্গ করে বলতে শুরু করেছিল, শীত তার আত্মীয়দের ডাকতে কিছুদিনের জন্য উধাও হয়েছিল। তবে শীতের দ্বিতীয় ইনিংস (Innings) উত্তরবঙ্গে আগে শুরু হয়। একরাতের মধ্যেই পারদ অনেকটা নেমে যায়। দিনে দিনে তাপমাত্রা (Temperature) কমতে থাকতে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারও বেশ কিছুটা তাপমাত্রা কমছে উত্তরবঙ্গে। বাড়ছে শৈত্য প্রবাহ। তবে সোমবার থেকে এই পরিস্থিতির উন্নতি হতে পারে। রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (Tuesday) ও বুধবার (Wednesday) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong)- সহ রাজ্যের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে যে তাপমাত্রা ফের কমতে শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না। সিকিমেও একই পরিস্থিতি দেখা যাবে। সিকিমে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-কনকনে ঠান্ডার আমেজ বঙ্গে, কিন্তু কতদিন থাকছে এই পরিস্থিতি?

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...