Thursday, May 14, 2026

মমতার সভার আগে তৃণমূলের অনুষ্ঠানে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে হামলার অভিযোগ।রবিবার, দিলীপ যাদব (Dilip Yadav) পুড়শুড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানের শেষে তিনি সেকেন্দারপুর মাঠে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার প্রস্তুতি দেখতে। অভিযোগ, সেই সুযোগে বিজেপি (Bjp) আশ্রিত কিছু দুষ্কৃতীরা কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর করে। এই খবর পেয়ে আবার সেখানে ফিরে যান দিলীপ যাদব। সেখানে তৃণমূল (Tmc) কর্মীদের সঙ্গেও কথা বলেন। প্রতিবাদ সভাও করেন।

বিজেপির হামলার প্রতিবাদে সোমবার পুরশুড়ায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি মুখ্যমন্ত্রী সভার আগে এইভাবে
হামলা করে আরামবাগ জুড়ে এক অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে।

আরও পড়ুন:সম্মান??? বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকের মঞ্চে দূরবীনে খুঁজতে হচ্ছে শুভেন্দুকে!

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...