Friday, June 26, 2026

বার্সেলোনায় ১৭ বছরের দীর্ঘ কেরিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন মেসি

Date:

Share post:

প্রায় ১৭ বছরের ক্লাব কেরিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়েরও একেবারে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় আটকানোর চেষ্টা করলে মেসি এক ধাক্কায় তাকে ফেলে দেন।
প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি, তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান।
এই লাল কার্ডের সিদ্ধান্তেরর পর মেসি বা তার সতীর্থদের তেমন প্রতিবাদ করতেও দেখা যায়নি। টিভিতে তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তারা রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।লিওনেল মেসি এই ঘটনার কারণে ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।
ম্যাচে তো গোল পেলেনই না। বরং অ্যাথলেটিক বিলবাও ডিফেন্ডারদের কড়া ট্যাকেলে খেলার একদম অন্তিম মুহুর্তে মাথা গরম করে লাল দেখে মাথা নিচু করে মাঠ ছাড়েন এলএম টেন। ভরাডুবি হয় দলের। মেসি ও বার্সেলোনার এহেন পরিণতিতে বিচলিত হয়েছেন ফুটবল প্রেমীরা।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...