Friday, June 26, 2026

মেট্রো সফরে আর লাগছে না ই-পাস, তবে টোকেন কি মিলবে?

Date:

Share post:

করোনা (Coronavirus) আবহেও সোমবার থেকে পুরোপুরি উঠে গেল ই-পাস (E-Pass)। পুরনো ছন্দে ফিরল মেট্রো (Kolkata Metro)। বয়স্ক মহিলা এবং শিশুদের জন্য আগেই ই-পাস বন্ধ হয়েছিল। এবার পুরুষ যাত্রীদের জন্যও তা বন্ধ হল। তবে স্মার্ট কার্ড (Smart Card) ছাড়া চড়া যাবে না মেট্রোতে। এখনই টোকেন না চালু করার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে কলকাতায় (Kolkata) ১৪ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে মেট্রো। এরপর থেকে সরকার ও মেট্রোর সিদ্ধান্তেই প্রত্যেক যাত্রীর জন্য চালু হয় ই-পাস। তবে বেশ কিছুদিন আগেই সিনিয়র সিটিজেন, মহিলা এবং শিশুদের জন্য বন্ধ হয়েছে ই-পাস। তবে ই-পাস চালু ছিল পুরুষ যাত্রীদের জন্য। পুরুষ যাত্রীদের ক্ষেত্রে দিনে মাত্র ৪ ঘণ্টা মেট্রো চড়ার জন্য ই-পাস প্রয়োজন হচ্ছিল। সকাল নটা থেকে এগারোটা ও বিকেল পাঁচটা থেকে সাতটা ই-পাস দেখাতে হচ্ছিল পুরুষ যাত্রীদের। সেই নিয়ম সম্পূর্ণরূপে উঠে গেল।

পাশাপাশি আজ থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা।  সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে। আগে চলত ২২৮ ট্রেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৭টায় দিনের প্রথম মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে দিনের অন্তিম মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়।

আরও পড়ুন : সোমবার থেকে খুলে গেল বিভিন্ন মেট্রো স্টেশনের একাধিক গেট

Advt

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...