Tuesday, April 28, 2026

উত্তরপ্রদেশে করোনা টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত স্বাস্থ্যকর্মী, শুরু বিতর্ক

Date:

Share post:

কোভিড ভ্যাকসিন (covid vaccine) নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন এক স্বাস্থ্যকর্মী। উত্তরপ্রদেশের (uttar pradesh) মোরাদাবাদের ঘটনা। সেখানকার জেলা হাসপাতালের ওয়ার্ড বয় (ward boy) হিসাবে কাজ করতেন ৪৬ বছরের মহিপাল সিং। শনিবার দুপুরে নিয়মমাফিক স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ করোনা টিকা নেন তিনি। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু (death) হয়। কোভিড ভ্যাকসিন নেওয়ার পরই এই মৃত্যুর ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও উত্তরপ্রদেশ প্রশাসন সাফাই দিয়েছে, ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে যথাযথ পরীক্ষা না করে তড়িঘড়ি ভ্যাকসিন দেওয়া হল কেন? বিতর্ক শুরু হতেই তদন্তের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পোস্ট মর্টেমের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন:কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

মোরাদাবাদের মৃত স্বাস্থ্যকর্মী মহিপাল সিংয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি সর্দিকাশিতে ভুগছিলেন। তার মধ্যেই শনিবার দুপুরে হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা।রবিবার হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের এই ঘটনা ছাড়াও দিল্লি থেকে ভ্যাকসিন নিয়ে অসুস্থতার খবর সামনে এসেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর ৫১ জন কমবেশি অসুস্থ হয়েছেন। এদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২২ বছরের এক টিকাপ্রাপককে গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Advt

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...