Saturday, June 6, 2026

শপথগ্রহণের প্রথম দিনেই ট্রাম্পের চাপানো একাধিক নীতি বাতিল করবেন বাইডেন

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট(American president) পদে শপথ গ্রহণের প্রথম দিনই একাধিক গুরুত্বপূর্ণ স্বাক্ষর করতে চলেছেন জো বাইডেন(Joe Biden)। জানা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) চাপানো একাধিক নীতিকে ছুঁড়ে ফেলে দিতে রাষ্ট্রপতি হিসেবে প্রথম কার্য দিবসে এক ডজনেরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিশ্বের সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা। ক্ষমতায় এসে সবার আগে এই নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন। পাশাপাশি পুনরায় প্যারিস জলবায়ু চুক্তি তিনি ফিরতে চান বলে জানা গিয়েছে।

বাইডেন মনোনীত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইনের এক নথি থেকে জানা গিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসে কাজের প্রথম দিনে যে এক ডজনেরও বেশি নির্বাহী চুক্তি বাইডেন স্বাক্ষর করবেন তার মধ্যে মুসলিম নীতি ও প্যারিস জলবায়ু চুক্তি ছাড়াও রয়েছে আরও একাধিক বিষয়। যেমন, করোনা ভাইরাস মহামারির সময় শিক্ষার্থীদের বিতাড়ন ও ঋণ স্থগিত সংক্রান্ত ট্রাম্পের আদেশ বাতিল, অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়, মেক্সিকোর সঙ্গে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সন্তানদের সঙ্গে মা–বাবার পুনর্মিলনের ব্যবস্থা করতেও পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত ২০১৭ সালে আমেরিকার রাষ্ট্রপতি পদে বসার পর ট্রাম্পের তরফে এক নীতি চালু করা হয় যেখানে বলা হয় বিশ্বের সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকরা আমেরিকা ভ্রমণ করতে পারবেন না। এই দেশ গুলি হল, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়া।

আরও পড়ুন:২০১৯-এ প্রকাশ্যে এলেও চিনে করোনা অনেক আগেই, দাবি উহানের বিজ্ঞানীদের

এছাড়াও ট্রাম্পের শাসনকালে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দীর্ঘ সময় ধরে যে সমস্যা চলছিলতার দ্রুত সমাধান করার পরিকল্পনা শুরু করেছেন জো বাইডেন।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন। তার শাসনকালে আমেরিকায় নতুন স্বপ্নের বীজ বপিত হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

Advt

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...