Thursday, May 14, 2026

পূর্ব মেদিনীপুরের স্কুলে কুণালের টাকায় প্রকল্পের শিলান্যাস

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সুতাহাটা পরাণচক শিক্ষানিকেতনের অডিটোরিয়াম এবং পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)তাঁর  এমপি ল্যাড তহবিল (Mp lad fund) থেকে ৮২ লক্ষ টাকা দান করেছেন।  সোমবার সেই স্কুলের অডিটোরিয়ামের (auditorium of school) ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মিশনের মহারাজ। সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। কুণাল ঘোষ জানিয়েছেন কলকাতায় একটি গুরূত্বপূর্ণ মিটিং থাকায় এদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাছাড়া তিনি জানিয়েছেন, ‘আমি সাধারণত শিলান্যাসে যাই না, একেবারে উদ্ধোধনে যাই’। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তিনি পূর্ব মেদিনীপুরে যাবেন। তখন স্কুলে যাবেন। সকলের সঙ্গে দেখা করবেন।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, সাধারণত স্কুল-কলেজের উন্নয়নের জন্যই তিনি তাঁর সাংসদ তহবিলের টাকা দিয়ে থাকেন। শিক্ষাঙ্গনের উন্নয়নের জন্য ঢালাও অনুদান তাঁর মূল ও প্রাথমিক উদ্দেশ্য। এর আগেও পূর্ব মেদিনীপুরের অনেক স্কুলের উন্নয়নেই তিনি অনেকটা পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন।

সুতাহাটার এই স্কুলটিতে একটি সাইকেল স্ট্যান্ড তৈরিরও পরিকল্পনা রয়েছে। কুণালবাবু জানিয়েছেন, এখন কন্যাশ্রী-সবুজসাথী (kanyasree-sabujsathi) প্রকল্পের দৌলতে সব পড়ুয়াই সাইকেল নিয়ে যাতায়াত করে। তাই স্কুলের পাশে একটি পাকাপোক্ত সাইকেল স্ট্যান্ড না থাকলে বিদ্যার্থীরা খুবই সমস্যায় পড়বে। খোলা আকাশের নিচে রাখলে রোদে-ঝড়ে-জলে সাইকেল নষ্ট হয়ে যেতে পারে। তাই যত শীঘ্র সম্ভব সাইকেল স্টান্ডটি তৈরি করিয়ে দিতে চান কুণালবাবু।

আরও পড়ুন-অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি কংগ্রেসের

Advt

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...