Friday, May 22, 2026

বিদেশে কত জনের বাড়ি, জানতে চায় দুর্নীতি দমন কমিশন

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ফ্ল্যাট ও বাড়ির মালিক বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (Anti Corruption Commission)। উচ্চ আদালত নির্দেশনা দেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন।

গত ১১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের ডিরেক্টর জেনারেল (মানি লন্ডারিং) আনম আল ফিরোজের স্বাক্ষরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনের কাছে চিঠিটি পাঠানো হয়। চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের সচিব আনোয়ার জানান, “কানাডা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি-ঘর করেছে বলে জানা গেছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। “তারা তাদের স্ব স্ব এজেন্সির মাধ্যমে জেনে আমাদেরকে অবহিত করবেন। এই জন্য তাদেরকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) চিঠি দেওয়া হয়েছে।” দ্রুততম সময়ের মধ্যে তথ্যগুলো দুর্নীতি দমন কমিশনকে সরবরাহ করতে মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

গত ১৮ নভেম্বর ডিআরইউর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে বিদেশমন্ত্রী (Foreign minister) এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। প্রাথমিকভাবে অর্থপাচারে (Money laundering) জড়িত যাদের তথ্য পাওয়া গেছে তার মধ্যে সরকারি কর্মচারীই ( Government employee ) বেশি বলে জানান তিনি। এছাড়া রাজনীতিক (Politician ) এবং ব্যবসায়ী ( Businesses Man ) থাকার কথাও তিনি বলেন। তবে কারও নাম তিনি প্রকাশ করেননি। সে বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নজরে আসার পর গত ২২ নভেম্বর হাই কোর্ট অর্থ পাচারকারী, দুর্বৃত্তদের নাম-ঠিকানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চায়।

আরও পড়ুন-বাংলাদেশকে টিকা উপহার দেবে ভারত সরকার

Advt

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...