Saturday, May 2, 2026

নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার

Date:

Share post:

এবারে দলের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল (Tmc) কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা আলিজার রহমান (Alizar Rahaman)। নতুন ব্লক কমিটিতে কোনো পদ না পেয়েই দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন এই শ্রমিক নেতা। আলিজার রহমান এদিন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthprarim Roy) বিরুদ্ধে মুখ খোলেন৷ তিনি বলেন, জেলা কমিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন কিন্তু এখন কোনো কমিটির সদস্য হিসেবেও রাখা হয়নি। দলের একজন পুরোনো দিনের সৈনিক হওয়া সত্ত্বেও অপমান করা হয়েছে৷ কোনোদিন কোনো দুর্নীতি বা স্বজনপোষণ না করলেও দলের ব্লক এমনকি অঞ্চল কমিটিতেও কোনো জায়গা পাননি বলে অভিযোগ বিক্ষুব্ধ নেতার৷

তবে ক্ষোভ প্রকাশ করেও আলিজার রহমান জানান, দল বদলের কোনো ভাবনা তার নেই৷ আলিজার রহমান ২০০৭ সাল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের মাথাভাঙা ১ ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। এর পর থেকেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারন সম্পাদক পদে আছেন। যদিও কমিটি গঠন ঘিরে ক্ষোভ প্রকাশ ঘিরে কোনো প্রতিক্রিয়া জানাননি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়। সূত্রের খবর, তিনি আলিজার রহমানের ক্ষোভের ব্যাপারে কলকাতায় তৃণমূল ভবনে কথাবার্তা বলেছেন।

আরও পড়ুন- বিদেশে কত জনের বাড়ি, জানতে চায় দুর্নীতি দমন কমিশন

Advt

Related articles

IPL: ম্যাচের দিনও মাঠে নেই! জল্পনার মধ্যেই ধোনিকে নিয়ে বড় আপডেট দিলেন হাসি

চোটের জন্য আইপিএলের(IPL) শুরু থেকে খেলতে পারছেন না, সিএসকে(CSK) দলের ডাগ আউট থেকেও উধাও মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)।...

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...