Saturday, March 14, 2026

নেতাজির জন্মদিন “পরাক্রম দিবস” হিসেবে পালিত হবে, ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনের (Assembly Election) আগে বাঙালি আবেগকে মাথায় রেখে নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subash Chandra Bose) ১২৫তম জন্মদিনের (125th Birth Aniversy) আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের (Govt Of India)। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে, প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে এবার থেকে “পরাক্রম দিবস” (Porakram Divas)হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের সঙ্গে বিদেশেও উদযাপন হবে এই বিশেষ দিনটি।

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি (National Holiday) ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে সরব বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারত মায়ের বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে আগে একাধিকবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মদিনে কলকাতায় একাধিক অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি। পাশাপাশি, আলিপুর জাতীয় গ্রন্থাগারে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-“তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি”, সৌমিত্রর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মমতার
Advt

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...