Wednesday, June 3, 2026

নন্দীগ্রামে জিতবেন মমতাই, শুভেন্দুকে রাজনীতি ছাড়তে হবে: ফিরহাদ

Date:

Share post:

দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ভোরে ‘পদাতিক’-এ চেপে কলকাতা (Kolkata ) থেকে মালদহে (Maldah) পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। বাংলার মানুষ বাংলায় সাম্প্রদায়িক শক্তি চায় না। তাই তাঁরা ভোট ভাগ করতে চান না। বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম নয় একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস(Tmc)। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন দেখে তার পাশে থাকবেন”।
মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সে বিষয়ে ফিরহাদ বলেন, “উনি যদি কথা রাখতে পারেন, তা হলে রাজনীতি ছাড়তে হবে তাঁকে”।

মালদহ স্টেশনের তাঁকে স্বাগত জানাতে ছিলেন ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুর প্রশাসক নীহার ঘোষ ও কার্তিক ঘোষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং মালদহে দলীয় কর্মসূচি রয়েছে ফিরহাদের।

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...