Friday, May 8, 2026

২৩শে জানুয়ারি দেশপ্রেম দিবস নয় কেন, প্রশ্ন সুজনের

Date:

Share post:

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ‘পরাক্রম দিবস’ পালন করবে কেন্দ্র। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তার পরেই কোচবিহারে সাংবাদিক সম্মেলন করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের ওপর। তিনি বলেন, এই দিন কে আমরা সহ প্রত্যেকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে চেয়েছিলাম। কিন্তু ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষিত হল।

তাঁর অভিযোগ, বিজেপি আর রাজ্যের তৃণমূল দুই দলই মনীষীদের শুধু ভোটের জন্য ব্যবহার করে। কোথাও দেখা যায়, অমিত শাহ শান্তিনিকেতনের ঢুকে রবীন্দ্রনাথের চেয়ারে বসে পড়েছেন। স্বামী বিবেকানন্দের নামের ওপর ভাইপোর ছবি দেখা যায় এবং বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে নেতাজি কে নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। কেননা বিজেপির সাহস নেই দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার। এর পরেই সুজনের পরামর্শ, মোদি যেন নিজেকে খুব বড় মনে না করেন।

আরও পড়ুন- দিলীপ ঘোষের কাট আউটে পানের পিক শিলিগুড়িতে, বিক্ষোভ বিজেপির

Advt

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...