Wednesday, May 13, 2026

নজরে একুশ, আজ ২১-এ নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির

Date:

Share post:

নজরে একুশ। তাই ২১-কেই বেছে নিলেন ফুরফুরার পিরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddique)। আজ, বৃহস্পতিবার নিজের দল ঘোষণা করতে চলেছেন আব্বাস। সবকিছু ঠিকঠাক থাকলে এদিন বিকেলেই আনুষ্ঠানিকভাবে নিজের দলের নাম ঘোষণা করতে চলেছেন তিনি।

নিজেকে “কিং মেকার” দাবি করে বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক জল মাপতেই নিজের দল ঘোষণা করতে চলেছেন পিরজাদা। তবে নিজের দল ঘোষণা করলেও ভোটের ময়দানে একক ভাবে নয়, বরং জোট করেই লড়বেন তা আগেই জানিয়েছেন আব্বাস সিদ্দিকি। তিনি বলেছেন, “আমি কিং মেকার। আমি প্রার্থী তৈরি করি, প্রার্থী হই না।”

আপাতত রাজ্যের ৫০ থেকে ৬০ টি আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে আব্বাস সিদ্দিকি। তাঁর দাবি, “এই আসনই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি ৫০-৬০টি আসন চলে আসে, তা হলে আমরাই এ রাজ্যের নির্ধারক শক্তি হিসেবে ভবিষ্যৎ ঠিক করব।”

সিদ্দিকি আরও জানিয়েছেন, “যারা আমাদের কথা শুনবে, আমাদের জন্য ভাববে, আমাদের ছেলেমেয়েদের বিনাখরচে পড়ানোর ব্যবস্থা করবে, আমরা তাদের সঙ্গে থাকব।”

এবার রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election) একেবারেই অন্যরকম। শাসক তৃণমূল কংগ্রেস (TMC) ও মূল প্রতিপক্ষ বিজেপির (BJP) মধ্যে সরাসরি লড়াই থাকলেও আসরে থাকছে বাম-কং (Left Cong Alliance) জোটও। আবার অন্যদিকে আসাদউদ্দিন ওয়াইসি’র মিম (AIMIM) এবার প্রার্থী দিচ্ছে বাংলায়। আব্বাস সিদ্দিকি ভোটের ময়দানে নেমে পড়লে লড়াই আরও জমে যাবে। সব অঙ্ক ওলট-পালট হয়ে যেতে পারে।

রাজ্যে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশ ভোট রয়েছে। এত ভোট যে কোনও দলের কাছেই গুরুত্বপূর্ণ। এতদিন বাংলার এই সংখ্যালঘু ভোটের সিংহভাগই যেত তৃণমূলের ঝুলিতে। তবে এবারে সেই ভোটে ভাগ বসাতে আব্বাস সিদ্দিকি ও মিম কতটা ফ্যাক্টর হয়, তার উপরই অনেকটাই নির্ভর করছে নবান্ন (Nabanna) দখলের নয়া সমীকরণ।

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...