Tuesday, March 3, 2026

নাবালিকাকে ধর্ষণের পর জীবন্ত কবর দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশের, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ফের একবার নাবালিকাকে ধর্ষণের ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি(BJP) শাসিত এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা(women security) নিয়ে। শিবরাজের রাজ্যের বেতুল জেলায় ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের পর তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। যদিও কপাল জোরে প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।

জানা গিয়েছে, বেতুলের ওই নির্যাতিতা তাদের চাষের জমিতে জলের পাম্প চালু করতে গিয়েছিল। কিন্তু সন্ধ্যের পরও সে ঘরে না ফেরায় খোঁজ শুরু করে তার বাবা-মা। মেয়ের খোঁজ করে যখন তারা ক্ষেতে পৌঁছায় সেখানে গোঙানির আওয়াজ শুনে এগিয়ে গিয়ে তারা দেখতে পায় এক নালার ভিতর তাকে পুঁতে, পাথর ও কাঁটা চাপা দিয়ে দেওয়া হয়েছে তাকে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সন্ধ্যে পাঁচটা নাগাদ বাড়ির বাইরে গিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও যখন সে বাড়ি ফেরেনি তখন তার খোঁজ শুরু হয়। এরপর ওই নালা থেকে উদ্ধার করা হয় তাকে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার মূল অভিযুক্ত ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পস্কো আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের কাছে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিজেপির

নির্যাতিতের চিকিৎসার জন্য ইতিমধ্যেই তাকে নাগপুরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এই ঘটনা এমন একটা সময়ে ঘটল যখন মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে ‘জন জাগরণ’ অভিযান চালাচ্ছে শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan) সরকার। এই ঘটনার কিছুদিন আগেই উমরিয়া এলাকায় ১৩ বছরের এক নাবালিকার সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারী এই রাজ্যেই ৪৮ বছর বয়সী এক বিধবাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৪ জনের বিরুদ্ধে। গত ১১ জানুয়ারি ১৩ বছর বয়সী আরও এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে মধ্যপ্রদেশ। স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশ্ন উঠছে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Advt

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...