Friday, May 8, 2026

এবার টিকা নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

এবার টিকা নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রের খবর, ভারতের করোনাভাইরাস টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে টিকা নেবেন প্রধানমন্ত্রী। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকাকরণ অভিযান শুরু হয়েছে। একেবারে শুরুতে প্রথম অগ্রাধিকার গোষ্ঠী অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে টিকা পাওয়ার কথা ৫০ ঊর্ধ্ব বয়সী ও ৫০-এর কম বয়স অথচ কো-মরবিডিটি আছে এমন ব্যক্তিরা। ৭০ বছরের প্রধানমন্ত্রী এই গোষ্ঠীর একজন হিসাবেই টিকা নেবেন ।
গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি জানিয়েছিলেন, কী ভাবে কোন কোন পর্যায়ে কারা ভ্যাকসিন গ্রহণ করবেন। সেই অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...