Tuesday, March 3, 2026

প্রতিশ্রুতি মতো ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠাল সরকার, নবান্নে ঘোষণা মমতার

Date:

Share post:

ফের পড়ুয়াদের অনলাইনে ক্লাস করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য বাংলার ৯ লক্ষ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি অনুদান ঢুকে যাবে।

করোনা (Corona) পরিস্থিতিতে অনলাইনে ক্লাস চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু বহু দরিদ্র পড়ুয়ার ট্যাব (Tab), স্মার্ট ফোন (Smart Phone) না থাকায় লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক অথবা হাই মাদ্রাসাস্তরের ৯ লক্ষ ছাত্রছাত্রীকে লেখাপড়ায় সহায়তার জন্য ট্যাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একবারে ৯লক্ষ ট্যাব না কিনতে পারায় টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার, নবান্ন (Nabanna) থেকে এই ঘোষণার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। আগামী সাতদিনের মধ্যে ট্যাব কেনার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে জমা পড়ে যায়, এ ব্যাপারে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন। কেউ যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখতে বলেন।
এদিন পড়ুয়াদের কয়েকজনের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাদের পরামর্শ দেন, “স্মার্টফোন বা ট্যাব অত্যন্ত যত্ন করে ব্যবহার করবে। তোমাদের মধ্যে অনেকেই জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু নিজের মাতৃভূমিকে কখনও ভুলো না”। সবুজ সাথী প্রকল্পে পড়ুয়াদের আরও ২০ লক্ষ সাইকেল দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। সেই কাজের প্রস্তুতিও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে।

আরও পড়ুন- সিরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৫, শোক প্রকাশ আদার পুনাওয়ালার

Advt

spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...