Sunday, March 8, 2026

‘গোলি মারো’ স্লোগানের জের, সরানো হল তৃণমূলের যুব সভাপতিকে

Date:

Share post:

‘গোলি মারো’ স্লোগানের জের! সরানো হল কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সুভাষ সাউকে।

গত সোমবার কলকাতায় বিজেপির মিছিল থেকে হিংসা ছড়ানো হয় বলে অভিযোগ করে তৃণমূল। এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার টালিগঞ্জে একটি বড় মিছিলও বের করে তারা। যার নেতৃত্বে ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়। সেই মিছিল চলার সময় কিছু তৃণমূল কর্মী ‘বঙ্গাল কে গদ্দারো কো গোলি মারো’ বলে স্লোগান দেয়। পরে সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলিও।

এরপরেই বুধবার চন্দননগরে শুভেন্দু অধিকারীর রোড শো-তে ‘গোলি মারো’ স্লোগান দিয়ে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার যুব সভাপতি সুরেশ সাউ, স্বাস্থ্য সেলের আহ্বায়ক রবিন ঘোষ ও ব্যান্ডেল যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রভাত গুপ্তা। বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হলে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর জেরে প্রশ্ন ওঠে তৃণমূলের মিছিল থেকে একই স্লোগান তোলা হলেও কেন সুভাষ সাউ (Subhas Shaw) কে গ্রেফতার করা হচ্ছে না। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই জানা গেল সুভাষ সাউকে ১১২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা সিরাজের, রাজকীয় অভ‍্যর্থনা রাহানেকে

Advt

 

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...