Wednesday, April 15, 2026

“জয় শ্রীরাম” স্লোগানের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর পাশে অধীর চৌধুরী

Date:

Share post:

শনিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। ফের একফ্রেমে মোদি-মমতা। কিন্তু বেশিক্ষণ এই সৌহার্দ্যের ছবি টিকে থাকল না!

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল (Pralhad Patel) সহ একাধিক ব্যক্তিত্ব এদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রহ্লাদ পাটেল। সবকিছুই ঠিকঠাক চলছিল। তাল কাটল মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য আহ্বান করতেই দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। ”জয় শ্রী রাম” স্লোগানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এরপর মঞ্চেই সরাসরি বিরোধিতা করেন মমতা। তিনি বলেন,”সরকারি অনুষ্ঠানের ডিগনিটি থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাকে আমন্ত্রণ করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে, তারপর অপমান করা উচিত নয়। তাই প্রতিবাদ স্বরূপ আমি কিছু বলছি না।”

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করার ঘটনায় বিজেপিকে তীব্র নিন্দা করেছে কংগ্রেস থেকে সিপিএম। এই অবস্থায় রাজনৈতিক বিরোধীতাকে দূরে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের তীব্র প্রতিবাদ করেছে বিরোধীরাও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘মুখ্যমন্ত্রী, সর্বোপরি একজন মহিলাকে মঞ্চে বসিয়ে রেখে নরেন্দ্র মোদির সামনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অপমান করে বাংলার সংস্কৃতিকে আঘাত করা হল।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে। কিন্তু এটা পরিকল্পিত অপমান। বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।’

আরও পড়ুন- কাশ্মীর সীমান্তে ছ’মাসে চতুর্থ সুড়ঙ্গের খোঁজ পেলেন ভারতীয় জওয়ানরা

Advt

Related articles

বৈশাখী সূচনায় বৃষ্টির পূর্বাভাস, বুধে ভিজবে পশ্চিমের জেলা!

গরমের তীব্র দাবদাহের মাঝে নববর্ষে (Bengali New Year Day) সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) ।...

নিজের লেখা গান পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা মমতার

১৪৩২-কে বিদায় জানিয়ে এল নতুন বছর ১৪৩৩। নববর্ষ (Bengali new year day)উপলক্ষ্যে নিজের লেখা ও সুর করা গানে...

গণতান্ত্রিক উপায়ে অত্যাচারের বদলা নেবে বাংলা, নববর্ষে সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার 

পায়ে পায়ে ১৪৩৩! নববর্ষের সকালে ভিডিয়োবার্তায় শুভেচ্ছাবার্তার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।...

নববর্ষে ভোট প্রচারে উত্তরে মমতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কর্মসূচি অভিষেকের

বাংলার নববর্ষের প্রথম দিনে নির্বাচনী প্রচারে উত্তরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তিতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট...