Tuesday, May 12, 2026

বোনকে জড়িয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কড়া জবাব সৌরভের

Date:

Share post:

অভিনয় জগতের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতে(politics) পা রেখেছেন সৌরভ দাস(Sourav Das)। তবে রাজনীতিতে পা রাখার পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় এই ‘মন্টু পাইলট’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে নিজের জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৌরভ। এবং বাঁ হাতে জড়িয়ে রয়েছেন একজন মহিলাকে। ভিডিওটিতে গোল করে দেখানো হচ্ছে সৌরভের হাত। যেটি তখন ওই মহিলার বুকের কাছে অবস্থিত। আর এই ভিডিওকে তুলে ধরেই সৌরভের চরিত্র বিশ্লেষণে নেমেছেন নেটিজেনরা। সৌরভকে লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে একের পর এক কটাক্ষ।

এই ঘটনার ঠিক পরে নেটিজেনদের মুখের মত জবাব দিয়ে পাল্টা একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। এবং ব্যাখ্যা দেন আসলে কী হয়েছিল। সৌরভ জানান, ‘ওটা ছোট ছবি দেখেছিলে এবার বড় করে দেখো।’ সৌরভের কথায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে আমার বোন, পাশে বাবা দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওর ব্যাখ্যায় সৌরভ জানিয়েছেন, তার জন্মদিনে অনুগামীরা বড় করে সেলিব্রেট করছিল। তাতেই আবেগঘন হয়ে পড়েন তিনি। চোখের জল ধরে রাখতে পারেননি সৌরভ, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ‌। কেঁদে ফেলে তাঁর বোনও। তখন বোনকে জড়িয়ে ধরে এই আবেগঘন মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নেন সৌরভ।

আরও পড়ুন:“জয় শ্রীরাম” স্লোগানের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর পাশে অধীর চৌধুরী

তবে সৌরভ গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এহেন নোংরা কটাক্ষের তীব্র বিরোধিতা করেছে বহু মানুষ। তবে সৌরভের ব্যাখ্যাতেও বিতর্ক কিন্তু থামেনি। অনেকেই বলেছেন বোন হলেও তাকে কি এভাবে জড়িয়ে ধরাটা কখনই ঠিক নয়। এদিকে সৌরভের তৃণমূল যোগের পর ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধিতে কেউ বা কারা এই ঘৃণ্য ষড়যন্ত্র করছে বলে অনুমান করছে সৌরভের ঘনিষ্ঠ মহল। এদিকে সৌরভের এই ভিডিও দেখার পর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সৌরভের এহেন কাণ্ডকে অত্যন্ত কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বোন হোক বা অন্য কেউ সৌরভ যা করেছেন তা অত্যন্ত অস্বস্তিকর।’

Advt

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...