Monday, May 18, 2026

৩ দিনের বাস ধর্মঘট রুখতে তৎপর পরিবহন দফতর, আজ বৈঠক

Date:

Share post:

বাস-মিনিবাস সংগঠনের কথা অনুযায়ী ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করতে হবে। এর আগেও একাধিকবার পরিবহন দফতরের সঙ্গে বৈঠকে বসেছে সংগঠনগুলি। কিন্তু রফাসূত্র মেলেনি। এরপরই জানুয়ারির শেষ সপ্তাহে টানা তিন দিন ধর্মঘটের ডাক দিয়েছিলেন বাস মালিকরা। সেই ধর্মঘট ঠেকাতে আবারও বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর। আজ, রবিবার বিকেল ৩টেয় পরিবহন দফতরের ময়দান টেন্টে এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। পরিবহন দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

বাস মালিকরা আগেই ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন। বাসের ভাড়া বাড়াতেই হবে। মঙ্গলবার বাস এবং মিনিবাস মালিকদের বিভিন্ন সংগঠন আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি কলকাতাসহ রাজ্যের সমস্ত জায়গায় ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা মূলত কেন্দ্র ও রাজ্যের কাছে দুটি দাবি রেখেছে। প্রথম, পেট্রল-ডিজেলের দামের ওপরে জিএসটি বসাক কেন্দ্র। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে দাম বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের। প্রত্যেকদিন পেট্রল-ডিজেলের দাম রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে। সেই কারণেই তাদের কেন্দ্রের কাছে দাবি জিএসটি বসানো হোক পেট্রল-ডিজেলের ওপর। এছাড়া দ্বিতীয়ত, রাজ্য সরকারের কাছে দাবি বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। লকডাউনের পরে রাজ্য সরকার তিন সদস্যের কমিটি তৈরি করেছিল। যাদের মূলত কাজ ছিল বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা। তার পরবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বাস মালিকদের বিভিন্ন সংগঠনের দাবি বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। বাস মালিকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে, ৩০ জানুয়ারি মধ্যে কোনও রকম ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে ১৫ ফেব্রুয়ারির পর থেকে তারা লাগাতার ধর্মঘটের পথে নামবে।

আরও পড়ুন-আকাশবাণী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Advt

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...