Thursday, June 4, 2026

বাইশ গজ থেকে লেখাপড়ায় সমান পারদর্শি তাঁরা, একনজরে দেখে নেওয়া যাক কারা কারা আছেন এই তালিকায়

Date:

Share post:

খেলাধুলো করলে না কি ব‍্যাঘাত ঘটে পড়াশোনায়। এমনই ধারনা ঘুরে বেড়াচ্ছে এই সমাজে। তাই বাবা মা তাদের সন্তানদের খেলাধুলো থেকে পড়াশোনার ওপরই জোর দেন বেশি। কিন্তু সমাজের এই ভ্রান্ত ধারনার ভুল ভেঙেছেন ক্রিকেটাররা ( cricketer )। বাইশ গজ থেকে লেখাপড়া সবেতেই পারদর্শি কিছু ক্রিকেটার। তারই খোঁজ দিল এখন বিশ্ববাংলা সংবাদ।

জাভাগাল শ্রীনাথ ( javagal srinath) । ভারতীয় ক্রিকেটে এক উজ্জল নাম। একদিনের ক্রিকেটে নিয়েছেন তিনশোর বেশি উইকেট। ১৯৯১ সালে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। মহিশূরের শ্রী জয়াচামারাজেন্দ্র প্রকৌশল কলেজ থেকে ইন্সট্রুমেনটেশন টেকনোলোজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন শ্রীনাথ। বর্তমানে তিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাহুল দ্রাবিড় ( rahul dravid) । ভারতীয় ক্রিকেটে ‘দ‍্য ওয়াল’ নামে পরিচিত। উইকেটের পিছনে যেমন যোগ‍্য সামাল দিয়েছেন, তেমনই ব‍্যাট হাতে খেলেছেন দুরন্ত ইনিংস। বেঙ্গালুরুর সেন্ট জোসেফস কমার্স কলেজ থেকে কমার্সে স্নাতক ডিগ্রি লাভ করেন দ্রাবিড়। সেন্ট জোসেফসে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ করার সময়ই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ‘দ‍্যা ওয়াল’।

রবিচন্দ্রন অশ্বিন( r ashwin) । ভারতীয় দলে বিশ্বাস যোগ‍্য বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত প‍্যারফমেন্স করেন তিনি। শুধু দেশ নয়, আইপিএলেও দুরন্ত অশ্বিন। চেন্নাইয়ের শ্রী শিভাসুব্রাম্যানিয়া নাদার কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইনফরমেশন টেকনোলোজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পেশাদার ক্রিকেটার হওয়ার আগে একটি আইটি সংস্থায় চাকরিও করেছেন অশ্বিন।

আরও পড়ুন:‘কঠোর অনুশীলন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে’ জানালেন সিরাজ

Advt

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...