Saturday, May 9, 2026

‘চোরেরা এখন ডাকাতের ঘরে আশ্রয় নিচ্ছে’, দলবদলুদের তোপ দেগে সরব সুশান্ত

Date:

Share post:

দীর্ঘ বছর পর গড়বেতা ফেরার অনুমতি পেয়ে ক্রমশ পুরানো ফর্মে ফিরতে শুরু করেছেন বামনেতা সুশান্ত ঘোষ। রবিবার বিরাটি(Birati) মহাজাতি ময়দানে ডিওয়াইএফআই(DYFI) ও এসএফআইয়ের(SFI) যৌথ উদ্যোগে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে তৃণমূল(TMC) ও বিজেপিকে(BJP) একযোগে আক্রমণ শানালেন সুশান্ত। পাশাপাশি তৃণমূলের দলনেতাদের কটাক্ষ করে তিনি জানিয়ে দিলেন, ‘চোরেরা এখন ডাকাতের ঘরে আশ্রয় নিচ্ছে।’

বিরাটির জনসভা থেকে বিকল্প হিসেবে লাল ঝান্ডাকে তুলে ধরে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়ে সুশান্ত ঘোষ বলেন, ‘চোরেরা এখন ডাকাতের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। এদের চলে যাওয়ার সময় হয়েছে। একদিকে থাকবে বাম তথা লাল ঝান্ডা। অন্যদিকে গেরুয়া, বা যা খুশি ঝান্ডা থাকুক। আমরা বুঝে নেবো।’ এখানেই থেমে থাকেননি সুশান্ত। তৃণমূলকে তোপ দেগে তিনি আরও জানান, ‘১০ বছর আগে যারা সোনার বাংলা গড়বে বলেছিল তারা কিছু করতে পারেনি। যা আগে তৈরি হয়েছিল সেগুলোই নীল-সাদা রং করে নিজেদের বলে চালাচ্ছে। এই সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৫০ লক্ষ লোকের চাকরি হবে। কিন্তু কিছুই হয়নি।’ মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, ‘উনি বলেছিলেন আদর্শের বাংলা গড়ে তুলবেন, কিন্তু চোরদের বাংলা গড়ে উঠেছে।’

Advt

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...