Tuesday, June 23, 2026

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন এই বিধায়ক

Date:

Share post:

সদ্য তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়েছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন এই নেতা। ভারতীয় জনতা পার্টিতে যেতেই বিধায়ককে দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন অরিন্দম। রবিবারই এই নিরাপত্তা পেয়েছেন তিনি। সেই নিরাপত্তা পেয়েই রবিবারই দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar)) সঙ্গে। অরিন্দমের কথায়, ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। এবার অরিন্দমকে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।

তৃণমূলের আগে কংগ্রেসে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জিতেছিলেন তিনি। পরের বছরই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অরিন্দম। কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ের পরে ২০১৭-য় তৃণমূলে অরিন্দম ভট্টাচার্য। এবার তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি।

আরও পড়ুন-সতীর্থদের সমর্থনে আজ ধর্মতলায় টলি-শিল্পীদের প্রতিবাদ সভা

Advt

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...