Thursday, June 25, 2026

নাথুলায় লাল ফৌজের সঙ্গে হাতাহাতি, অনুপ্রবেশ রুখলেন ভারতীয় জওয়ানরা

Date:

Share post:

মাত্র একদিন পরেই সাধারণতন্ত্র দিবস (Republic Day)। আর তার আগেই ফের সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করল চিন। দু’দেশের সেনা জওয়ানদের মধ্যে কার্যত হাতাহাতি চলল বেশ কিছুক্ষণ ধরে। সেনা সূত্রে জানা গিয়েছে, লাদাখ-গালওয়ানের পর এবার উত্তর সিকিমের (North Sikkim) নাথু-লা সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল পিপলস লিবারেশন আর্মির( PLA) সেনারা। তাদের পথ রুখে দাঁড়ায় ভারতীয় জওয়ানরা। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে।  তবে শেষ পর্যন্ত ভারতীয় সেনাত তৎপরতায়  একেবারেই ভেস্তে গিয়েছে চিন সেনার অনুপ্রবেশের প্রচেষ্টা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

গত বছরের মার্চ মাস থেকে পূর্ব লাদাখে চলছে চিনা ফৌজের আগ্রাসী পদক্ষেপ। পাল্টা কৌশল  হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি পাহাড় চূড়া দখল করে নিয়েছিল ভারতীয় সেনাবাহিনীও। ইতিমধ্যে সীমান্তে সংঘাত এড়াতে ও বিতর্কিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের উদ্দেশে ভারত ও চিন সেনার মধ্যে কোর কমান্ডার স্তরের আট দফা আলোচনা হয়েছে। কিন্তু রফাসূত্র মেলেনি। আর নবম বৈঠকের আবহেই ফের এভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাল চিনা সেনা। এদিকে, সীমান্ত সংঘাত নিয়ে ভারত-চিন নবম দফার বৈঠকেও মিলল না স্পষ্ট রফাসূত্র। এদিন ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকে চিনকে পূর্ব লাদাখে আগ্রাসন থেকে বিরত থাকতে বলা হয়। সীমান্ত থেকে চিনা সেনাকে পুরোপুরি প্রত্যাহারের দাবিও জানান ভারতীয় সেনা আধিকারিকরা। পাশাপাশি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা  এলওসি (LOC) বরাবর বেশ কিছু জায়গা নিয়ে যে সমস্যা চলছে, সেগুলো নিয়ে পুনরায় পর্যালোচনার কথাও বলা হয়। রবিবার সকাল এগারোটা নাগাদ  চিনের সেনা দপ্তরে বৈঠক বসেছিল। যা শেষ হয় সোমবার মাঝরাত পর্যন্ত, প্রায় আড়াইটে নাগাদ। ওই বৈঠকেই চিনকে স্পষ্টভাবে সেনা প্রত্যাহার করতে বলা হয়।

Advt

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...