Thursday, June 25, 2026

এবার কি পদ্ম শিবিরে উত্তরপাড়ার ‘অভিমানী’ বিধায়ক?

Date:

Share post:

এবার কি তাহলে পদ্ম শিবিরে উত্তরপাড়ার তৃণমূল (Tmc) বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)? সোমবার এই প্রশ্নই সব থেকে চর্চিত হুগলি জেলার রাজনীতিতে। পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় থাকছেন না উত্তরপাড়ার ‘অভিমানী’ প্রবীর।

বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বেসুরো ছিলেন বিধায়ক। এবার সরাসরি তৃণমূল নেত্রীর সভায় অনুপস্থিত থেকে একপ্রকার বুঝিয়েই দিচ্ছে দলের সঙ্গে তাঁর দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই দলীয় কর্মসূচিতে ডাক পাচ্ছিলেন না প্রবীর। অরাজনৈতিক সভায় প্রবীর ঘোষালকে দেখা গেলেও থাকছিলেন না দলীয় কর্মসূচিতে।

পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি কর্মসূচিতেও উত্তরপাড়ার (Uttorpara) বিধায়ক ছিলেন ব্রাত্য। এরপরে আবার কোন্নগরের নৈটি রোড নিয়ে অরাজনৈতিক সভায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত থেকে বিধায়ক তৃণমূল দলকে একপ্রকার বার্তা দিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:নাথুলায় লাল ফৌজের সঙ্গে হাতাহাতি, অনুপ্রবেশ রুখলেন ভারতীয় জওয়ানরা

অবশ্য প্রবীর ঘোষাল এই বিষয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, মঙ্গলবার কোন্নগরে বিধায়কের দলীয় অফিসে সাংবাদিকদের সামনে যা বলার বলবেন।

Advt

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...