Thursday, June 25, 2026

‘বাবরি মসজিদ ধ্বংস এক ঐতিহাসিক ভুলের সমাপ্তি’, বিতর্ক বাড়ালেন জাভড়েকর

Date:

Share post:

রাম মন্দির(Ram temple) নির্মাণের জন্য চাঁদা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এহেন সময়ই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর(Prakash javadekar)। বাবরি মসজিদ(Babri mosque) ধ্বংসের দিন অর্থাৎ ৬ ডিসেম্বরকে ‘ঐতিহাসিক ভুলের’ সমাপ্তি হিসেবে জানালেন তিনি। তার মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে জাতীয় রাজনীতিতে।

রবিবার সন্ধ্যায় এক টুইটে প্রকাশ জাভড়েকর জানান, ‘বাবরের মত হানাদার যখন ভারতে এসেছিল তখন দেশে এত মন্দির থাকতে রাম মন্দিরকেই কেন ভাঙা হয়? তিনি জানতেন দেশের প্রাণ যদি কোথাও থেকে থাকে সেটা ঐ রাম মন্দির। সেই কারণেই রাম মন্দিরের উপর আঘাত আনা হয়েছিল।’ এর পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গে তিনি আরও জানান, ‘এক ঐতিহাসিক ভুলের সমাপ্তি হয়েছিল।’

আরও পড়ুন:শিল্পের স্বপ্ন দেখিয়ে সিঙ্গুর জিততে চায় বিজেপি!

প্রসঙ্গত বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ছিলেন লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর মতো হেভিওয়েট নেতৃত্বরা। গত ৩০ বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় সম্প্রতি রায় ঘোষণা করে আদালত। গত ৩০ সেপ্টেম্বর ২০২০ সালে মামলার রায়ে সব অভিযুক্তকে রেহাই দেওয়া হয়। এরপর জাভড়েকরের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল।

Advt

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...