Sunday, April 26, 2026

বেঙ্গল হিমালয়ান কার্নিভাল শুরু হতে চলেছে উত্তরবঙ্গে

Date:

Share post:

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। রাজ্যের পর্যটন দফতরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগেই কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এ ছাড়াও এই কার্নিভালে সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের, পশ্চিমবঙ্গ বন দফতর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠনগুলি।

সোমবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে কার্নিভালের উদ্যোক্তাদের সঙ্গে পর্যটনমন্ত্রীর বৈঠক হয়। এই বৈঠক কার্নিভালের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। কার্নিভালে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরার পাশাপাশি সেখানকার আর্থ সামাজিক,সংস্কৃতি এবং খাওয়া-দাওয়া সবই তুলে ধরা হবে। পর্যটনমন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কোভিড পরিস্থিতির পর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে এই কার্নিভালের আয়োজন। এ ছাড়াও এদিন মন্ত্রী জানিয়েছেন, কার্নিভালে আকর্ষণ বাড়াতে রয়েছে বাইক মিছিল এবং নানা স্বাদের অনুষ্ঠান।

আরও পড়ুন-কাল ট্রাম-ট্যাবলো ঘুরবে মহানগরে, ‘বইমেলা 2021’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছেই

Advt

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...