Sunday, May 3, 2026

আমরা মহিলারা সব সময়েই সফট টার্গেট : দেবলীনা

Date:

Share post:

স্বাধীন মত প্রকাশের ‘অপরাধে’ অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা বিজেপির তোপের  মুখে পড়েছেন। তাঁদের দুজনকেই ক্রমাগত ভয় দেখানো হচ্ছে। প্রাণনাশের হুমকি তো দেওয়া হচ্ছেই। সেঈসঙ্গে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার ধর্মতলায় টলিপাড়ার শিল্পীরা একটি প্রতিবাদ মিছিলে সমবেত হয়েছিলেন। রাজ চক্রবর্তীর উদ্যোগে এই প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন টালিগঞ্জের বহু নামী  শিল্পী। সকলেই প্রতিবাদে সরব হয়েছেন।

‘ধর্ষণ বা গণধর্ষণের হুমকি একজন মহিলাকেই দেওয়া যায়। আর শিল্পীরা সবসময়েই সফট টার্গেট। আর তিনি যদি মহিলা হন, তাহলে তো কথাই নেই। এটা একটা খুব সহজ এবং সহজলভ্য পাবলিসিটি স্টান্ট। আমি অনিন্দ্যর বাড়িতে গিয়ে গরু রান্না করে দেব এটা বলার অপরাধে আমাকে ধর্ষণের হুমকি শুনতে হল। এর থেকে লজ্জার এবং নিন্দার আর কিছু হতে পারে না। ‘ এভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী দেবলীনা। সায়নী ঘোষ বললেন, আমি এর আগেও অনেকবার প্রতিবাদ করেছি। অনেক কথা বলেছি। কিন্তু কখনো এমন করে অপমানিত, মানসিকভাবে বিধ্বস্ত হতে হয়নি। জয় শ্রী রাম ধ্বনি এখন মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহৃল হচ্ছে। এটাই সবথেকে লজ্জার। মুখ্যমন্ত্রীকেও এরা ভয় দেখাতে, অপমান করতে ছাড়ছে না। তাহলে সাধারণ মেয়েদের কী অবস্থা হবে বাংলায় সে তো বুঝতেই পারা যাচ্ছে।

Advt

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...