Sunday, May 3, 2026

ফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৫৩০ পয়েন্ট নামলো সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৮,৩৪৭.৫৯ (⬇️ -১.০৯%)

🔹নিফটি ১৪,২৩৮.৯০ (⬇️ -০.৯৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। গত বৃহস্পতিবার নয়া ইতিহাসও গড়েছে সেনসেক্স। তবে সুসময় দীর্ঘস্থায়ী হলো না। শুক্রবার বড়সড় পতনের পর ফের সোমবার কার্যত ধ্বস নামল শেয়ারবাজারে। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। মিলিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৩০.৯৫ পয়েন্ট বা -১.০৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৮,৩৪৭.৫৯। এনএসই নিফটি (NSE Nifty) -১৩৩.০০ পয়েন্ট বা -০.৯৩ শতাংশ নেমে হয়েছে ১৪,২৩৮.৯০। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়েও মাত্র একদিনের মধ্যে এতোখানি ধাক্কায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...